অশান্তি সব জায়গায়- Unrest is everywhere
সুন্দর এ পৃথিবীর বুকে অশান্তির আগুন দাউ-দাউ করে জ্বলছে। দুনিয়ার মানুষ শান্তির সন্দানে দিক-বিদিক ঘুরে ঘুরে মরছে। জুলুম, নির্যাতন, অত্যাচর অবিচার, ব্যবিচার, মারামারি, খুন রাহাজানি রক্তপাত দিন দিন বেড়েই চলেছে। দুর্নীতি ও সন্ত্রাস পৃথিবী বাসীকে কাঁপিয়ে তুলেছে।
সমাজের কিছু লোক অসহায় শ্রমিকদের ঘাম অ রক্তের বিনিময়ে একদিকে কাল টাকার পাজাড় গড়ে তুলেছে, অপরদিকে কোটি কোটি মানুষ ক্ষুধার জ্বালায় রোগে-শোকে আহাজারী করে। সাম্রাজ্যবাদী, সমাজবাদী ও ধর্ম নিরপেক্ষ বাদী শক্তি শ্রমিক রাজ কায়েমের মিথ্যা শ্লোগান দিয়ে অথানইতিক মুক্তির নামে অসহায় মেহনতি মানুষকে গোলামীর জিঞ্জীরে বন্দী করে রেখেছে।
মালিক ও শ্রমিককে দুই বিপরীদ পক্ষ বানিয়ে একে অপরের বিরুদ্দে খেপিয়ে তুলেছে। শুধু তাই নয় মালিক শ্রমিক দন্দ অ সংঘর্ষ বাধিয়ে সুবিধাভোগী গোষ্ঠী নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে।
একদিকে শ্রমিক লাশ হচ্ছে, অন্যদিকে তথাকথিত শ্রমিক নেতারা অসহায় মানুষের অগনিত সম্পদ গ্রাস করছে। শ্রমিকদের লাশের উপর পা রেখে তাদের ক্ষমতার সিড়ি হিসেবে ব্যবহার করছে। খেটে খাওয়া অসহায় এ শ্রমিক শ্রেনীর আহাজারীতে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
মালিকের জন্য প্রথম দায়িত্ব হলো আল্লাহর নির্দেশনা অনুযায়ী শ্রমিক নির্বাচন করা। তারপর শ্রমিক নিয়োগের আগে মালিককে অবশ্যই শ্রমিকের সময় (কর্ম ঘণ্টা) ও মজুরি (বিনিময় পারিশ্রমিক) নির্ধারণ করে নেয়া। শ্রমিকের শেষ হওয়ার পর তার ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দিয়ে দেওয়া।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন